বিমানবন্দরে রক্ত পরীক্ষা ও সংরক্ষণ সরঞ্জাম জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি না নিয়ে আমদানি করা ৯৬টি রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করার সরঞ্জাম (ইনফিউশন সেট) আটক করা হয়েছে। গতকাল সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
মইনুল খান বলেন, ২ নভেম্বর বিমানবন্দরের ডেলিভারি গেটের বাইরে সরঞ্জামগুলো শনাক্ত করা হয়। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এলসি ছাড়া এগুলো আমদানি করা হয়েছিল। পণ্য চালানটির আমদানিকারক ঢাকার এম বায়োলজিকস নামের একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট কুতুব অ্যান্ড সন্স। তিনি বলেন, আমদানি নীতি অনুযায়ী ইনফিউশন সেট আমদানি করতে ওষুধ প্রশাসনের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি। এই অনুমতি না থাকায় এগুলোর মান প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।