বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সাড়ে তিন কেজি সোনাসহ সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম রফিকুল ইসলাম (৪৪)। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, বেলা তিনটায় সৌদি আরব থেকে ঢাকা আসেন রফিকুল ইসলাম। পাঁচটার দিকে বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে রফিকুলের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। কোমরের বেল্টের মধ্যে সোনার বারগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন।