বিমানবন্দরে সোনা ও সিগারেটসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার দুই যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে স্বর্ণ ও সিগারেটসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। 

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ওই দুই যাত্রী আজ দুপুরে কুয়ালালামপুর থেকে বিমানে চড়ে শাহাজালাল বিমানবন্দরে নামেন। আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে চারটি সোনার বার, ১৮ কার্টন সিগারেট ও যৌন উত্তেজক ওষুধসহ বেশ কিছু মালামাল জব্দ করেন। আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম জানাতে পারেননি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা