বিমানবন্দরে সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ দশমিক ৪৫ কেজি সোনার বারসহ একজন বিমানকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা দল। গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আটক ব্যক্তি বাংলাদেশ বিমান এয়ারলাইনসের এয়ারক্রাফট মেকানিক মো. লিয়াকত আলী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত আলী বলেন, এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ইকে ৫৮৬-এর ভেতরে ২৩ নম্বর সিট থেকে সোনার বারগুলো সংগ্রহ করে জুতোর ভেতর লুকিয়ে ফেলেন তিনি। শরীরে ৩০টি বার লুকানো অবস্থায় খুঁজে পান গোয়েন্দা কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। এর আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে লিয়াকত আলী জানান, ফ্লাইট ইকে ৫৮৬ অবতরণের পর পরিষ্কারের কাজ তদারক করছিলেন তিনি।