বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনাসহ চার বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ বুধবার বেলা দুইটার দিকে তাঁদের আটক করা হয়। এঁদের মধ্যে দুজন নারী।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, তাঁরা কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে সোনার ১২৫টি বার পাওয়া যায়। যার ওজন ১৪ কেজি। আনুমানিক মূল্য সাত কোটি টাকা। তাঁদের বিরুদ্ধে সোনা চালানের মামলা হবে।