বিমানবন্দরে ২০ লাখ টাকার সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমসের কর্মকর্তারা। আজ শনিবার সকাল সাতটার দিকে বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগ থেকে এই সিগারেট জব্দ করা হয়।

কাস্টমসের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

কুয়েত থেকে আসা একটি বিমানে করে সিগারেটগুলো আসে। সিগারেটের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।