বিমানবন্দরের যাত্রীদের প্রতারণার অভিযোগে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার অভিযোগে মো. জাবেদ নামের একজনকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রতারণা করার অভিযোগ রয়েছে।
জাবেদ ২০১২ সাল থেকে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় জানানো হয়েছে। ওই সময় থেকে এ ধরনের অপরাধে জড়িত থেকে তিনি কোটি কোটি অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে।