বিমানবাহিনীর ঘাঁটি থেকে সন্দেহভাজন এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের ভেতরে বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়েছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, ওই এলাকার নিরাপত্তাকর্মীদের পোশাক পরিহিত এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। তাঁকে বৃহস্পতিবার রাতভর জিজ্ঞাসাবাদ করে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানা-পুলিশের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক কর্নেল রাশিদুল হাসান বলেন, ‘এটি উল্লেখযোগ্য কিছু না। প্রায়ই সেনানিবাস এলাকায় পাস ও পরিচয়পত্র ছাড়া অনেকেই ঢুকে পড়ে। সন্দেহজনক মনে হলে তাকে ডেকে পরিচয় যাচাই করা হয়।’