বিমানের টয়লেটে সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজের টয়লেট থেকে প্রায় ২৮ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার বার ২৪০টি। প্রতিটি ১০ তোলা ওজনের। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মশিয়ার রহমান বলেন, ব্যাংকক থেকে রিজেন্ট এয়ারওয়েজের উড়োজাহাজে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে। শুল্ক কর্মকর্তারা জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে দুইজনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছিল। তবে যাচাই-বাছাই করে সোনার বার পাচারের সঙ্গে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।