বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে সেখানে কর্তব্যরত এক আনসার সদস্যের বিরুদ্ধে। গতকাল শুক্রবার মেয়েটি শাহবাগ থানায় ধর্ষণের অভিযোগে বকুল সরকার নামের এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে মেয়েটি জানান, তাঁর বাবা গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন। দেখাশোনার জন্য বাবার সঙ্গে তিনি হাসপাতালেই থাকছেন। ১৬ মে তাঁর বাবাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলে সেখানে আনসার সদস্য বকুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। বকুল তাঁকে নানাভাবে সহায়তা করেন। সামান্য আলাপ-পরিচয় হতেই বকুল বিয়ের প্রস্তাব দেন। এরপর তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। বকুল তাঁকে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় আনসার ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তিনি বিয়ের জন্য চাপ দিলে বকুল তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার ইদুন মিয়ার কাছে তিনি এ বিষয়ে অভিযোগ দেন। পরে জানতে পারেন বকুল পালিয়ে গেছেন।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মেয়েটির অভিযোগ বিয়ের কথা বলে তাঁকে ধর্ষণ করেছেন আনসার সদস্য বকুল।