বিয়ের প্রলোভনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে পোশাককর্মী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভাটারা থানার পুলিশ। ঘটনার শিকার তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন। পুলিশ জানায়, রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় ওই তরুণী থাকেন। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার ফরহাদকে আসামি করে ধর্ষণের অভিযোগে ভাটারা থানায় একটি মামলা করেন মেয়েটি। এজাহারে উল্লেখ করা হয়, বিয়ে করার কথা বলে ফরহাদ তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। মামলার পরপরই ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার এসআই আবুল বাসার জানান, ডাক্তারি পরীক্ষায় চিকিৎসকেরা ধর্ষণের আলামত পেয়েছেন। নিজস্ব প্রতিবেদক|