বিরামপুর সীমান্তে ম্যাগজিন ও গুলিসহ পিস্তল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তে দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা। আজ শনিবার দুপুর দুইটায় বিজিবি সদস্যরা এসব জব্দ করে।
২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী প্রথম আলো অনলাইনকে বলেন, অজ্ঞাতনামা এক অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে নিয়ে আসা পিস্তল, ম্যাগজিন ও গুলি নিয়ে ঘাসুয়িরা হয়ে হাকিমপুর যাচ্ছে—এমন সংবাদ পায় ঘাসুরিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ খবরের ভিত্তিতে ঘাসুরিয়া এলাকায় শাখা যমুনা নদী পার হওয়ার সময় এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা থামতে বললে ওই ব্যক্তি একটি চটের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চটের ব্যাগ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করে।