বিরামপুরে অস্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি ২৯ ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ছয়টি গুলি জব্দ করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঘাসুরিয়া এলাকা থেকে এসব জব্দ করা হয়। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, অজ্ঞাতনামা এক অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে নিয়ে আসা পিস্তল, ম্যাগাজিন ও গুলি নিয়ে ঘাসুরিরা হয়ে হাকিমপুর যাওয়ার গোপন সংবাদ পান ঘাসুরিয়া ক্যাম্পের সদস্যরা। এ সময় ঘাসুরিয়া এলাকায় শাখা যমুনা নদী পার হওয়ার সময় বিজিবির সদস্যরা এক ব্যক্তিকে থামতে বললে ওই ব্যক্তি একটি চটের ব্যাগ রেখে পালিয়ে যায়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|