বিরামপুরে অস্ত্রসহ আটক চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অস্ত্র, গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিরামপুর পৌর শহরের কলেজ বাজার থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন পাবনার আতাইকোলা উপজেলার সারডাঙ্গী গ্রামের এমরান হোসেন (৩২), দিঘা গ্রামের আইনুল হক (৩০), পুষ্পপাড়া গ্রামের কামাল ওরফে কানু (২৫) এবং মধুপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে লিটন (২৩)।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভিনের ভাষ্যমতে, পাবনা থেকে একদল ডাকাত মাইক্রোবাসে করে বিরামপুরে ডাকাতি করতে আসছে—এ খবর পেয়ে পুলিশ গতকাল সন্ধ্যা সাতটায় পৌর শহরের কলেজ বাজারে অভিযান চালায়। এ সময় সেখানে একটি মাইক্রোবাস দেখে তারা ধাওয়া দেয়।