বিরামপুরে এক ব্যক্তি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে জসিম উদ্দিন (৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জসিম উদ্দিন পৌর শহরের সারংগপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনায় নিহতের ছেলে মশিউর রহমান (৩৪) বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।কৃষ্টচাঁদপুর এলাকায় শাখা যমুনা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। মশিউর বলেন, তাঁর বাবা বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন। রাতে আর ফিরে আসেননি।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, জসিম উদ্দিনের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী ও আত্মীয়দের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।