বিরামপুরে গুলি, ম্যাগাজিনসহ পিস্তল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস থেকে ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এই গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ৪০ ব্যাটালিয়নের ঘাসুরিয়া ক্যাম্পের কমান্ডার সাহাজুল ইসলাম।
সাহাজুল ইসলাম বলেন, পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিয়ে এক নারী হিলি থেকে দিনাজপুরগামী এইচ এ পরিবহনের বাসে বিরামপুরে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এরপর বিরামপুরে বাসটিতে তল্লাশি চালানো হয়। বাসের রেকে একটি কালো ভ্যানিটি ব্যাগ থেকে গুলি, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।