বিরামপুরে দেড় কোটি টাকার ভারতীয় জুতাসহ ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর সীমান্তের ঘাসুড়িয়া ও কাটলা এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা দেড় কোটি টাকার জুতা জব্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল ভোরে চোরাই পথে আনা ওই সব জুতা জব্দ করেন।
বিজিবির কয়েকজন সদস্য ও বিরামপুর বিশেষ ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মো. নুরুল আমিন বলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের (পিএসসি) দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী গতকাল ভোরে বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যদের নিয়ে কাটলা ও ঘাসুরিয়া এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্ত থেকে আসা পণ্যভর্তি একটি ট্রাক জব্দ করেন বিজিবির সদস্যরা। এ সময় ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি রেখে পালিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী প্রথম আলোকে বলেন, ওই ট্রাকটি তল্লাশি করে ১৪৯ বস্তা ভারতীয় জুতা ও স্যান্ডেল জব্দ করা হয়। এসব জুতা ও স্যান্ডেলগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।