বিরামপুরে বিএনপির মেয়র পদপ্রার্থীকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আজাদুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন।