বিরামপুরে বিএনপির মেয়র প্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনী প্রচার শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর এলাকার আনসার মাঠের দক্ষিণ পাশে তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে। আজাদুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মশিউর রহমান বলেন, আজাদুল ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।