বিরামপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংকের শাখায় গত রোববার দিবাগত রাতে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে না পেরে ডাকাতেরা চলে যায়।
দিনাজপুর শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাণিজ্যিক ভবনের দোতলায় অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা। ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবদুল্লাহ আল আনসারী ও মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাত আড়াইটার দিক সাত-আটজনের মুখোশ পরা একদল দুর্বৃত্ত গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ঢোকে। তখন তাঁরা দুজনই ঘুমিয়ে ছিলেন। ব্যাংকের ভেতরে ঢোকার পর দুর্বৃত্তরা মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁদের (প্রহরী) চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে তারা ভল্ট ভাঙার চেষ্টা করে। সেটি না পেরে ডাকাতেরা চলে যায়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারুন উর রশীদ জানান, ভোর ৪টা ৪০ মিনিটে তিনিসহ কেন্দ্রীয় কার্যালয়ের নির্দিষ্ট কর্মকর্তাদের কাছে মুঠোফোনে ভল্ট স্পর্শ করার বার্তা যায়। এরপর হারুন উর রশীদ ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের মুঠোফোনে ফোন দেন। নিরাপত্তা প্রহরীরা ফোন না ধরায় বিষয়টি তিনি বিরামপুর থানার পুলিশকে জানান। তিনিসহ পুলিশ সদস্যরা ব্যাংকে পৌঁছার আগেই দুর্বৃত্তরা চলে যায়। তারা ভল্ট ভাঙতে পারেনি। তবে যাওয়ার আগে দুর্বৃত্তরা তাঁর কক্ষে থাকা সিসি টিভির হার্ডডিস্ক ড্রাইভ খুলে নিয়ে গেছে।