বিল থেকে দিনমজুরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি বিল থেকে গত শনিবার এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তির নাম নুর ইসলাম বক্স (৫০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার বরইতলা গ্রামের বাসিন্দা।
বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক জানান, ৫ মে নুর ইসলামকে ফকিরহাট উপজেলার বজলু চাকলাদার তাঁর পানের বরজে কাজ করতে নিয়ে আসেন। ৭ মে তিনি কাজ করতে গিয়ে নিখোঁজ হন। তাঁকে খুঁজে না পেয়ে বজলু বিষয়টি তাঁর পরিবারকে জানান।