বিল বকেয়া থাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে ১০ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম নগরের ১১ গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক মিটারে অবৈধ হস্তক্ষেপ (টেম্পারিং) করার অভিযোগে আরেক গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন এ অভিযান চালান। নগরের ষোলশহর স্টেশন রোড, তুলাতলি, শেরশাহ মিনারের পাশে, কসমোপলিটন, সুগন্ধা আবাসিক এলাকা, রেলগেট রোড এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে বিক্রয় ও বিতরণ বিভাগ খুলশীর নির্বাহী প্রকৌশলী মো. ইমাম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ১০ লাখ ৪২ হাজার ৪৫৩ টাকা বকেয়া থাকায় ১১ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।