বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রেলওয়ের জমিতে থাকা অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে নগরের দৌলতপুর রেলস্টেশনের কাছ থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দিনব্যাপী চলা অভিযানে ১০টি বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ। তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রেলওয়ের জমিতে থাকা বড় বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের এক সপ্তাহ আগে মাইকিং করে বিলবোর্ডগুলো সরিয়ে নিতে বলা হয়। অভিযানে বিলবোর্ডগুলো জব্দ করে তা নিলামের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।