বিলাসবহুল গাড়ি জব্দ, তিন কোটি টাকার কর ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্ক ফাঁকি দিয়ে ও ভুল তথ্য দিয়ে নিবন্ধন করা বিএমডব্লিউ গাড়িটি গত সোমবার মিরপুর থেকে জব্দ করা হ​য় l প্রথম আলো
শুল্ক ফাঁকি দিয়ে ও ভুল তথ্য দিয়ে নিবন্ধন করা বিএমডব্লিউ গাড়িটি গত সোমবার মিরপুর থেকে জব্দ করা হ​য় l প্রথম আলো

তিন কোটি টাকা শুল্ক ফাঁকি ও ভুল তথ্য দিয়ে নিবন্ধন করায় মিরপুর থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। গত সোমবার রাতে মিরপুরের দারুস সালামের ১৬/এ নম্বর বাসার নিচতলার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক শরিফ আল হাসান প্রথম আলোকে বলেন, গাড়িটি জব্দ করা হলেও এর মালিককে পাওয়া যায়নি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক রোপেন নামের এক ব্যক্তি। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। যে বাসার গ্যারেজে গাড়িটি রাখা ছিল, সেটি তাঁর বন্ধুর। সেখান থেকে পাওয়া গাড়ির কাগজপত্র থেকে দেখা গেছে, গাড়িটি ২০০৬ মডেলের হলেও ১৯৯২ মডেল দেখিয়ে আমদানি করা হয়। গাড়িটির দাম এক কোটি টাকা। আর শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে তিন কোটি টাকা। তা ছাড়া নিবন্ধনের সময় গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি (সিসি) কম দেখানো হয়েছে। কাগজপত্রে সিসি আড়াই হাজার দেখানো হলেও গাড়িটি মূলত তিন হাজার সিসির। গাড়িটির মূল চেসিস নম্বর তুলে ভুয়া চেসিস নম্বরে নিবন্ধন করা হয়েছে।