বিলাসবহুল দুটি গাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক সুবিধার অপব্যবহারের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাজধানী থেকে দুটি বিলাসবহুল গাড়ি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। এর একটি বিএমডব্লিউ, আরেকটি ল্যান্ডক্রুজার প্রাডো। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র বলেছে, একটি বিদেশি দূতাবাসের নামে গাড়ি দুটি আমদানি করা হয়েছিল। শুল্ক আইন না মেনে গাড়ি দুটি একজন ব্যবসায়ীকে দেওয়া হয়। তিনি কাগজপত্রে যথাযথভাবে গাড়ির মালিকানা পরিবর্তন না করে অবৈধভাবে ব্যবহার করছিলেন। অধিদপ্তর থেকে যোগাযোগ করলে ওই ব্যবসায়ী তাঁর দুই প্রতিনিধিকে দিয়ে গাড়ি দুটি স্বেচ্ছায় কাকরাইলে অধিদপ্তরে পাঠান। নিজস্ব প্রতিবেদক