বিলে দুই শিশুসন্তানসহ বাবার লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিল থেকে বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চলনবিলে তাদের লাশ পাওয়া যায়।।
নিহত ব্যক্তিরা হলেন আলতাফ হোসেন (৪০) এবং তাঁর শিশুপুত্র নাফিল (৬) ও শিশুকন্যা আনিকা (৮)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলামের ভাষ্য, নিহত আলতাফ হোসেন করিম দাঁড়ি কওমি মাদ্রাসার শিক্ষক। এলাকাবাসীর দেওয়া তথ্যের বরাত দিয়ে জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছেলেমেয়েকে নিয়ে নৌকায় করে আলতাফ হোসেন বিলে মাছ ধরতে যান। এরপর তাঁরা পানিতে ডুবে যান। রাতে লাশ ভেসে ওঠে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।