বিলে বাঁধ দিয়ে ইউপি সদস্যের মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলি এলাকায় বিলের মুখে বাঁধ দিয়ে স্থানীয় ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা অবৈধভাবে মাছ চাষ করছেন। এ নিয়ে গ্রামবাসী আদালতে মামলা করলে আদালতের নির্দেশে গঠিত একটি তদন্ত দল গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত দল এ সময় বিলে বাঁধ দিয়ে মাছ চাষের সত্যতা পেয়েছে।
এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলা বাঁশতলী গ্রামের বাঁশতলী বিলে গ্রামবাসীর প্রায় ২০০ বিঘা ফসলি জমি রয়েছে। বর্ষার সময়টুকু বাদ দিয়ে প্রতিবছর তাঁরা ওই বিলের জমিতে দুটি ফসলের চাষাবাদ করেন। ওই বিলের মুখে একটি সেতু আছে। ওই সেতুর নিচে বাঁধ দিয়ে মৌচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম ওরফে দারোগা আলী বাঁশতলী বিলে মাছ চাষ করছেন। তাঁর সহযোগী আক্কাছ আলী, মাসুদুর রহমান ও মনির হোসেনও এর সঙ্গে জড়িত।
গ্রামের আবদুল আলীম বলেন, বিলে বাঁধ দিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা মাছ চাষ করছেন। শুরুতে এর জন্য গ্রামবাসীদের টাকা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। নূরুল ইসলাম বলেন, তিনি গ্রামবাসীর অনুমতি নিয়েই মাছ চাষ করছেন।