প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ জন কর্মীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১২ জন, কলারোয়ায় ১১ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৮ জন, শ্যামনগর ও আশাশুনিতে ৬ জন করে এবং দেবহাটা ও পাটকেলঘাটায় ১ জন করে রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।