বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সাতটি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত সাতজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা।