বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার শাহজিরগাঁও গ্রামে আজ সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে শাহজিরগাঁও গ্রামের আবদুল মানিক ও রফিক আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। সোমবার রাতে সেই বিরোধদের জের ধরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। স্থানীয় লোকজনের ভাষ্য, এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এঁদের মধ্যে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সংঘর্ষ থেমে গেলে স্থানীয় লোকজন আহত কয়েকজনকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন।
সংঘর্ষের খবর শুনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।