প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ওই শিক্ষার্থীর নাম সাবিত হাসান। তিনি তৃতীয় বর্ষে পড়তেন। পরিবারের সঙ্গে ধানমন্ডির ৭/এ সড়কের একটি বাড়ির ষষ্ঠ তলায় থাকতেন। তাঁর বাবা বদরুল আলম খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সাবিতের বাবা ভোরে হাঁটতে বের হওয়ার প্রস্তুতি নিতে বারান্দায় যান। সেখানে গ্রিলের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় সাবিতকে দেখতে পান। এ সময় সাবিতের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।