বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমন হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসির আরাফাত ওরফে ইমন খুনের ঘটনায় জড়িত সন্দেহে মো. আব্বাস (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোররাতে নগরের চকবাজার গণি কলোনি এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, ইমন হত্যা মামলার আসামি ফয়সাল ওরফে মাইকেল আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আব্বাসের নাম বলেছিলেন। তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। ঘটনার সময় আব্বাসের হাতে রিভলবার ছিল বলে জবানবন্দিতে ওঠে আসে। তাই আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ৪ মে দেওয়ানবাজার এলাকায় ছাত্র ইমনকে গুলি করে দুর্বৃত্তরা। ৭ মে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।