বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক দাপ্তরিক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের (এফইটি) চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. আরিফুল হক ওরফে সনি, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. খলিলুর রহমান।