বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে আফসানা আক্তার নামে (২০) এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) দবিরউদ্দিনের ভাষ্য, বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আফসানার বাড়ি বগুড়ার শেরপুরের রামচন্দ্রপুরে। তিনি রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়তেন।