প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিককে মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। গত ৫ জুন বিডি প্রেস ডটনেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু রায়হানকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী নৃবিজ্ঞান বিভাগের ছাত্র শরীফ হোসেন ওরফে লস্করকে দুই বছরের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলা বিভাগের ছাত্র রিয়াজুল ইসলামকে চার মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।