বিশ্বম্ভরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের পাশের খাল থেকে গতকাল মঙ্গলবার সকালে হাছেন আলী ভুট্টু (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মারফত আলীকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে কেজাউরা গ্রামের পাশের খালে একই গ্রামের বাসিন্দা হাছেন আলীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর মারফত আলীকে আটক করে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, হাছেন আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, সোমবার রাতে মেরে তাঁর লাশ খালে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।