প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলে গত শনিবার দিবাগত রাতে পুকুরে বিষ দিয়ে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাউতি ইউনিয়নের কারংকা গ্রামে। গতকাল রোববার সকালে মরা মাছগুলো ভেসে ওঠে। ওই গ্রামের মাছচাষি আবদুর রাজ্জাক বলেন, ‘আমার পুকুরে পাঙাশ, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ লাখ টাকার মাছ ছিল। আমি একেবারে পথে বসে গেছি।’ রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।