বিষ ঢেলে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের সাদিপুর গ্রামের সুজন সাহার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সুজন সাহা জানান, গত বুধবার রাত ১১টার দিকে তিনি পুকুর পাড়ে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকা মূল্যের মাছ মরে গেছে। ভাঙ্গা থানার ওসি মো. নাজমুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার ঘটনার সত্যতা পাওয়া গেছে।