প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে বিষ ঢেলে বিভিন্ন জাতের কয়েক হাজার মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার গভীর রাতে উপজেলার করিমপুর গ্রামের আলাল আহমদের পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। আবদুল আহাদ জানান, তাঁর পুকুরে ৮২ হাজার মাছের পোনা ছেড়েছিলেন। মাছ মেরে ফেলায় তাঁর কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বিষয়টি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত খামারিকে মাছের পোনা দিয়ে সহায়তা করা হবে।