প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তরা গত রোববার দিবাগত রাতে বিষ দিয়ে একটি পুকুরের মাছ মেরে ফেলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা গ্রামের সোহেল সরকার তাঁদের পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষ করে আসছেন। পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছের লক্ষাধিক টাকার পোনা ছাড়া হয়েছিল। রোববার রাতের কোনো একসময় ওই পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়। গতকাল সকালে মাছগুলো মরে ভেসে ওঠে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।