বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত বৃহস্পতিবার পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা একটি জলাশয়ে বিষ দিয়ে এক লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জলাশয়ের ইজারাদার উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের মৎস্যচাষি রাশেদ তালুকাদার গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী পরিবার ও থানার ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাশেদ তালুকদার উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে টেপাদহ নামের ওই জলাশয়টি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য ২৩ হাজার ৪০০ টাকা দিয়ে ইজারা নেন। বছরের শুরু থেকে জলাশয়টিতে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করেন। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা সেই জলাশয়টিতে বিষ দিয়ে প্রায় এক লাখ টাকার মাছ মেরে ফেলে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মৎস্যচাষি রাশেদ গতকাল সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে এতে তিনি কারও নাম উল্লেখ করেননি। এ বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।