বিষ প্রয়োগে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গ্রামবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের আলতাফ হোসেন আট বিঘার একটি পুকুরে মাছ চাষ করেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ ঢেলে দিলে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মাছ মরে যায়। মাত্র এক মাস আগে তাঁর আরেকটি পুকুরে বিষ ঢেলে প্রায় ছয় লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।