বিষ প্রয়োগে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গত মঙ্গলবার রাতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত পুকুর মালিক রাজু মিয়া বলেন, তিনি এনায়েতপুর গ্রামের ১৬ বিঘা জমিতে খনন করা পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন। ওই পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। পুর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। গতকাল বুধবার সকালে ছোট ও বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভেসে ওঠে। বিষ প্রয়োগের কারণে পুকুরের প্রায় ২০০ মণ মাছ মরে যায়। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এদিকে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আইরিন সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।