বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার ঝাড়গ্রাম এলাকার একটি আমবাগান থেকে গতকাল দুপুরে ১৪ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জেলার পত্নীতলা-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তি কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মহাদেবপুর উপজেলার ঝাড়গ্রামের একটি আমবাগানে অভিযান চালান। তাঁরা সেখান থেকে ১৪ কেজি ওজনের একটি অক্ষত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেন। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। মূর্তিটির আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। উদ্ধার করা মূর্তিটি কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।