প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও জালিয়াতি করায় দুই দিনে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঢাকার আটটি এবং ঢাকার বাইরে ছয় বিভাগীয় শহরের ছয়টি কেন্দ্রে গত রোববার এই পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন ৮ হাজার ৫২২ জন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গতকাল সোমবার অসদুপায় অবলম্বনের জন্য পরীক্ষার্থী মো. রুবেল হককে বহিষ্কার করা হয়। প্রথম দিনে রোববার ঢাকায় বহিষ্কার তিনজনের মধ্যে রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রবেশপত্র নকল করে পরীক্ষা দিতে আসা মো. আলম মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।