বিসিকে নকল পণ্যের কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের বিসিক শিল্পনগরীতে গতকাল রোববার নকল জুস, খাওয়ার স্যালাইন, বলবর্ধক পানীয়সহ বিভিন্ন পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ ওই কারখানার মালিক ফারুক হোসেনকে আটক ও বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ গতকাল সন্ধ্যায় বিসিকের প্রমিজ জুস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের নকল জুস, খাওয়ার স্যালাইন, যৌন উত্তেজক বড়ি, বলবর্ধক পানীয়, দাতের মাজন, শিশু খাদ্যসহ বিভিন্ন সামগ্রী এবং বিপুল পরিমাণ নকল পণ্যের মোড়ক ও বোতল উদ্ধার করেছে। জামালপুরের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ফারুক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।