বিস্কুট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রাম থেকে গত সোমবার রাতে বিনা মূল্যে বিতরণের জন্য সরকারি স্কুল ফিডিং প্রকল্পের ৯৭ প্যাকেট বিস্কুট উদ্ধার করেছেন এলাকাবাসী। উদ্ধার করা বিস্কুট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় লোকজন শিবরাম গ্রামে অবস্থিত শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অজ্ঞাতনামা এক যুবককে ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করেন। এ সময় ওই যুবক তাঁর কাঁধে থাকা স্কুলব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি খুলে এসব বিস্কুট পাওয়া যায়। ইউএনও হাবিবুল আলম বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।