বিস্কুটের প্যাকেটে ইয়াবা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গতকাল শনিবার সন্ধ্যায় বিস্কুটের প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার ও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (২২)।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে চট্টলা এক্সপ্রেসযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা দেলোয়ারকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর ব্যাগে থাকা বিস্কুটের প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওসি বলেন, দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।