বিস্কুটের প্যাকেটে মিলল ১ হাজার ৪০০ ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্কুটের প্যাকেটের ভেতরে লুকিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় ধরা পড়েছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের দরগারছাড়া এলাকা থেকে মো. আবদুল্লাহ নামের ওই যুবককে আটক করে পুলিশ। প্যাকেটের ভেতরে ১ হাজার ৪০০ ইয়াবা বড়ি পাওয়া গেছে।
পুলিশ জানায়, আবদুল্লাহ এর আগেও ইয়াবাসহ চট্টগ্রামে ধরা পড়েন। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের সদর ইউনিয়নের দরগারছড়ায় বাজার এলাকায় ব্যাটারিচালিত টমটম গাড়িতে গতকাল সন্ধ্যায় তল্লাশি চালানো হয়। এ সময় আবদুল্লাহর হাতে থাকা একটি বিস্কুটের প্যাকেটে ১ হাজার ৪০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।