বিস্ফোরক দ্রব্য উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ৪৯৮ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করেছেন বিজিবির সদস্যরা। গতকাল রোববার সকালে সীমান্তের চেংগ্রাম এলাকা থেকে ওই বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। বিজিবি-৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফ আলী জানান, ভারত থেকে গানপাউডার পাচার হয়ে দেশের ভেতরে ঢোকার খবর পেয়ে গতকাল সকালে চেংগ্রাম এলাকায় অবস্থান নেন বিজিবির সদস্যরা। চোরাকারবারিদের ধাওয়া করলে তারা ১০টি প্লাস্টিকের বস্তা ফেলে যায়। বস্তাগুলোতে ৪৯৮ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।